নাম : মোঃ আবদুর রউফ সরকার

পিতা :  মোঃ তছিউদ্দীন সরকার

গ্রাম : ২নং ওয়ার্ডভূক্ত,

ইউনিয়ন : খয়েরবাড়ি, 

ডাক : খয়েরবাড়ি

থানা : ফুলবাড়ি, 

জেলা : দিনাজপুর

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী

১৯৭১ সালে পেশা : চাকরি, 

বর্তমান পেশা : চাকরি (স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারি)

১৯৭১ সালে বয়স : ২৪

 

 

 

প্র: ১৯৭১ সালের মার্চ মাসে আপনার কি মনে হয়েছিল ?

 

উ: আমি সে সময় থার্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলামনির্বাচনে বঙ্গবন্ধুর দল বহু ভোটে জিতলেও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা দিচ্ছিল না৭ মার্চ বঙ্গবন্ধু নির্দেশ দিলেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলতার এই নির্দেশ শুনে আমাদের মধ্যে সাহস বেড়ে গেলএ সময় হঠা পাকিস্তানিরা আমাদের হাতিয়ার ক্লোজ করতে লাগলোরেজিমেন্টে আমরা যারা বাঙালি ছিলাম তারা সবাই বলাবলি করছিলাম, এটা কি ব্যাপারপ্রথম দিকে আমরা কিছুই বুঝতে পারছিলাম নাপরে মনে হলো, একটা ভয়াবহ সময় হয়তো আসছে আমাদের সামনেতখন রেজিমেন্টে আমরা যারা বাঙালি ছিলাম তারা সংকেতের মাধ্যমে সংঘবদ্ধ হয়ে পাকিস্তানিদের প্রতিহত করার জন্য বদ্ধপরিকর হলাম

 

প্র: ১৯৭১ সালে আপনি কোথায় অবস্হান করছিলেন ?

 

উ: তখন আমি সৈয়দপুর ক্যান্টনমেন্টে ছিলাম

 

প্র: ১৯৭১ সালে আপনি আক্রান্ত হয়েছিলেন কি ?

 

উ: হ্যাঁ, আমি আক্রান্ত হয়েছিলাম

 

প্র: আপনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন ?

 

উ: আমি বেঙ্গল রেজিমেন্টে ছিলাম এবং আমাদের উপর শুরু দায়িত্ব ছিলজনগণকে রক্ষার স্বার্থেই আমরা আমাদের এই গুরু দায়িত্ব পালন করেছি

 

প্র: আপনাদের উপর পাকিস্তানিরা কখন আক্রমণ করলো ?

উ: ২৫ মার্চের পরেইসেই সময় ধরেন, পাবর্তীপুর, ফুলবাড়ি, চরকাই এবং হিলিতে আমাদের পাকিস্তানিদের সংগে লড়তে হয়েছেপ্রথম অবস্হায় তাদের সংগে লড়ে আমরা পিছু হটে যাইতাদের সাথে আমাদের প্রথম সংঘর্ষ হয় সৈয়দপুরেতারপর ফুলবাড়িতে আমরা শেলটার নেইসেখানে পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ বা গুলি বিনিময় হয়নিকিন্তু তারা আমাদের অবস্হানের উপর একনাগাড়ে শেলিং করতে থাকেআমাদের কাছে ভারী কোন অস্ত্রশস্ত্র ছিল নাতাই তাদের ব্যাপক শেলিংয়ে আমরা আবার পিছু হটতে বাধ্য হইসীমান্ত পার হয়ে ওপারে ভারতে যাই

 

প্র: সেই সময় আপনাদের বেঙ্গল রেজিমেন্টের কতজন সৈনিক আহত ও নিহত হয়েছিল ?

 

উ: হ্যাঁ, অনেক আহত ও নিহত হয়েছেননা হলেও শতাধিক সৈনিক আমাদের মারা গেছে

 

প্র: পাকিস্তানি সামরিক বাহিনী আপনার এলাকায় আর কি কি করলো ?

 

উ: পাকিস্তানিরা আমাদের এলাকায় নারী নির্যাতন, লুটপাট এবং অত্যধিক খুনখারাবি করেছে

 

প্র: আপনার পরিবারের কেউ শহীদ হয়েছে কি ?

 

উ: হ্যাঁ, আমার এক জেঠাতো ভাই শহীদ হয়েছেন

 

প্র: কিভাবে শহীদ হলেন তিনি ?

 

উ: ওনাকে লাইন ডিউটি করার জন্য ডেকে নিয়ে খান সেনারা হত্যা করে

 

প্র: আপনার এলাকায় কখন থেকে মুক্তিবাহিনীর তপরতা শুরু হয় ?

 

উ: জুন-জুলাই থেকে মুক্তিবাহিনীর তপরতা আবার শুরু হয়

 

প্র: নতুন করে মুক্তিযুদ্ধে আবার কিভাবে আপনি অংশগ্রহণ করলেন ?

 

উ: পাকিস্তানিদের আক্রমণে পিছু হটে সীমান্ত পার হয়ে আমরা প্রথমে গঙ্গারামপুরে যাইসেখানে একটা ইয়ুথ ক্যাম্প হয়আমরা সেখানে যোগ দেইএরপর ইয়ুথ ক্যাম্প থেকে আমাদেরকে রায়গঞ্জ-কালিগঞ্জ হয়ে একেবারে ছয় নম্বর সেক্টরে নিয়ে যাওয়া হয়সেখানে ২৮দিন হায়ার ট্রেনিং করার পর আমাদের দেওয়ানগঞ্জে নিয়ে আসা হয়এখানে একদিন রাখার পর আমাদের চিলাহাটি থেকে শুরু করে আপনার মির্জাগঞ্জ পর্যন্ত অপারেশনের দায়িত্ব দেয়া হয়দলে আমরা ২২০জন ছিলামএক কোমঙানিএখানে আসার পরপরই একদিন সকাল নয়টার দিকে ভারতীয় সেনাবাহিনীর মেজর চৌহান সাহেব আমাদের কমান্ড করলো যে, আপনারা পজিশনে যানমেজর সাহেব আমাদের উইং কমান্ডার বাশার সাহেবকে এ কথা বললেনতখন তিনি আমাদেরকে পজিশনে যেতে বলেনপজিশনে যাবার আগে ৮জন মুক্তিযোদ্ধাকে রেকি করার জন্য পাঠানো হয়এদিকে আমাদের দিকেও একই সময়ে পাকিস্তানিরা অ্যাডভান্স করে আসছিলসেটা আমরা বুঝতে পারি নাইযে ৮জন রেকি করতে বেরিয়েছিল তারা সরাসরি তাদের সামনে পড়ে যায়খান সেনারাও জয় বাংলা স্লোগান দিয়ে অগ্রসর হচ্ছিলোআমরা ভাবলাম এরাও আমাদের লোকহয়তো তারা বি.এস.এফ. বা ভারতের সেনাবাহিনীরেকি করতে যাওয়া মুক্তিযোদ্ধাদের তারা বলে আপ কৌন হ্যায়তখন মুক্তিযোদ্ধারা বলে হাম মুক্তিবাহিনী হ্যায়তো, আপ কোন হ্যায় ? তখনই ফ্লাগ উড়িয়ে পাকিস্তানিরা ওদের চারদিক দিয়ে ঘিরে ফেলে হ্যান্ডস আপ করায় এবং ওদের ধরে ফেলেমীর্জাগঞ্জের হাটখোলার বাঁশঝাড়ে এবং খেতের আইলসহ বিভিন্ন জায়গায় আমরা পজিশনে গেলামসেখানে পাকিস্তানিরা আমাদের উপর সাঁড়াশি আক্রমণ শুরু করেতাদের এই জোরালো আক্রমণ আমরা প্রতিহত করতে পারি নাইনা পারার কারণে রেকি করতে যাওয়া ৮ ছেলে এবং আরেকজন ওখানে মারা গেলমোট ৯জন ওখানে মারা যায়মেজর চৌহান সাহেব আমাদের অর্ডার দিলেন পিছনে হটকিন্তু আমাদের তিন দিকেই তখন ব্লকপশ্চিম দিক দিয়ে কোনরকম করে একটা বিলের ধার দিয়ে আমরা পলায়ন করলামআমরা যেতে যেতে মীর্জাগঞ্জের বহুদূর পশ্চিমে আপনার  দেবীগঞ্জের পাশে বিরাট এক বাঁশবন পাইলামসেই বাঁশবনের মধ্যে আমরা যাইয়া সব জড়ো হইএখানে গণনা হওয়ার পর নয়টা ছেলেকে আমরা পাই নাই

 

প্র: তখন মুক্তিবাহিনী সম্পর্কে জনগণের মনোভাব কেমন ছিল ?

 

উ: তখন বেশিরভাগ জনগণ মুক্তিবাহিনীদের ভালবেসেছিলেন এবং সহযোগিতা করেছেনকিন্তু রাজাকার বা আল-বদর এই ধরনের যারা ছিল, তারা ভাল ছিল নাতাদের সংগে বিভিন্ন স্হানে আমাদের সংঘর্ষ হয়েছে

 

প্র: আপনার এলাকায় রাজাকার, আল-বদর বা আল-শামস কারা ছিল ?

 

উ: আমার জানা মতে যারা মুসলিম লীগ সমর্থক ছিল তারাই রাজাকার আল-বদর ছিল

 

প্র: এই সকল স্বাধীনতা বিরোধীদের ধরা হয়েছিল কি ?

 

উ: স্বাধীনতা বিরোধীদের আমরা কিছু আটক করেছিলামঅল্প মারপিট আমরা হয়তো তাদের করেছিলামএরপরে আর কোনরকম শাস্তি তাদের হয় নাই

 

প্র: তারা ছাড়া পেল কিভাবে ?

 

উ: এ ব্যাপারে আমাদের উপর কোন নির্দেশনা ছিল নাসে কারণে এবং দেশেরই ছেলেপেলে হিসাবে আমরা তাদের ক্ষমা করে দিয়েছিকিন্তু যুদ্ধ চলাকালে তারা কিন্তু আমাদের ক্ষমা করে নাই

 

প্র: কোথায় কোথায় আর কিভাবে যুদ্ধ করেছেন ? যুদ্ধের স্মরণীয় ঘটনা দুই একটি বর্ণনা করেন ?

 

উ: আমরা ডোমার, গোমনাতী থেকে শুরু করে ডিমলা, তারপর কিশোরগঞ্জ, হাতিবান্ধায় পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করিআমাদের সবচেয়ে বড় যুদ্ধ ছিল চিলাহাটি বর্ডারেওখানে আমাদের তিনদিন তিনরাত পাকিস্তানিদের সংগে আমাদের মোকাবিলা করতে হয়এই যুদ্ধে আমাদের শতাধিকের মত মুক্তিযোদ্ধা হতাহত হয়পাকিস্তানিদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়আমাদের প্রবল আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানিরা ওখান থেকে পিছু হটে ডোমারে চলে আসেতারপর আমরাও ডোমার পর্যন্ত আসিওখানে পাকিস্তানিদের সঙ্গে সকাল ৮টায় থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের সংঘর্ষ হয়রাত ১২টা-১টার পর অন্তত: ঘন্টাদুয়েক তাদের দিক থেকে আর কোন গুলির শব্দ না পাওয়ায় আমরা আমাদের গোলাগুলি বন্ধ করিগোলাগুলি বন্ধ করার পর বিভিন্ন দিক থেকে লোকজন আসা শুরু করেতখন জানতে পারলাম যে, ঐ বেটারা ডোমার থেকে সৈয়দপুরে পালাইয়া গেছে

 

প্র: যুদ্ধের শেষে আপনার অস্ত্র কি করলেন ?

 

উ: যুদ্ধের শেষে নীলফামারিতে আমাদের সাব হেড কোয়ার্টার ছিলসেখানে আমি আমার অস্ত্র জমা দিয়েছিএরপর আমি সিলেটে চলে যাইসেখানেই আমাদের থার্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অবস্হান করছিলসেখানে গিয়ে আমি রিপোর্ট করি

 

 

সাক্ষাকার গ্রহণকারী : ভবেন্দ্রনাথ বর্মণ

সাক্ষাকার গ্রহণের তারিখ : অক্টোবর ১৯, ১৯৯৬

ক্যাসেট নম্বর :