নাম : মোঃ আফাজউদ্দীন

পিতা : মৃত সাঈদউদ্দীন

গ্রাম : রঘুনাথপুর,

ইউনিয়ন : রামপুর,

ডাক : নুরুল মজিদ

থানা : পার্বতীপুর,

জেলা : দিনাজপুর

শিক্ষাগত যোগ্যতা : এস. এস. সি.

১৯৭১ সালে বয়স : ১৫/১৬

১৯৭১ সালে পেশা : ছাত্র,

বর্তমান পেশা : বেকার

 

 

 

 

প্র: ১৯৭১ সালের ২৫ মার্চ পাক সেনাদের আক্রমণ সম্পর্কে আপনি কি শুনেছিলেন ?

 

উ: পরদিন ২৬ মার্চ রেডিওতে শুনেছিলাম, ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাংলাদেশের নিরীহ মানুষের উপর অতর্কিত আক্রমণ শুরু করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ চালিয়ে ছাত্রদের হত্যা করেছে; পুলিশ, ইপিআর এবং সাধারণ মানুষদেরও তারা নির্বিচারে হত্যা করছে- এমন সব কথা শুনলাম বিদেশী রেডিও থেকে

 

প্র: ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আপনি আক্রান্ত হয়েছিলেন কি ?

 

উ: হ্যাঁ, দেশের ভিতর যুদ্ধ করতে এসে আক্রান্ত হয়েছিলাম৭১ সালে আমাদের এই এলাকার ভালো যোগাযোগ বলতে ছিলো রেল গাড়িকিন্তু যুদ্ধের সময় আমাদের এলাকায় দেখেছি রেল গাড়িতে কোনো কম্পার্টমেন্ট নেইরেলের ইঞ্জিনের সামনে থাকতো একটা বালু ভর্তি ওয়াগনপিছনেও খালি ওয়াগনএ রকম রেলগাড়িতে করে পাক সেনারা প্রায় প্রতিদিনই এই এলাকায় অপারেশনে আসতোদিনেই আসতো বেশিআমাদের অত্র এলাকায় প্রায় দিনই পাক সেনারা আসি নির্যাতন, অন্যায়-অত্যাচার করতোতখন আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা মনে করলাম যে, এটার কোনো ব্যবস্হা করা যায় কিনাতারপর আমরা ৭ জন মিলে একটা দল গঠন করলামএখানে করতোয়া নামে একটা ব্রিজ আছে খোলাহাটি স্টেশনের পাশেআমরা সেই ব্রিজের এক জায়গায় পজিশন নিলাম সকাল ৮টার দিকেরেল লাইন থেকে কিছু দরে আমাদের অবস্হানআমরা সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত পজিশন নিয়ে অপেক্ষা করার পরও দেখি সেদিন আর খান সেনাদের রেল গাড়ি আসে নাতারপর জোহরের নামাজের আজান হলোসে দিন আমাদের আর একখানে খাওয়ার কথাখানদের গাড়ি আসছে না দেখে যেখানে আমাদের খাওয়ার কথা আমরা সেদিকে রওনা দেইস্টেশনের পূর্ব পাশে লাইনের পাশ দিয়ে যাচ্ছিআমি সবার পিছনে, এমন সময় পিছনে তাকাইয়া দেখি যে, পার্বতীপুরের দিকে রেল গাড়ির মতো কি যেন একটা দেখা যায়লাইনে দাঁড়িয়ে সোজা লক্ষ্য করলাম, মনে হলো কি যেন একটা গাড়ির মতো দেখা যাচ্ছেতবু মনে মনে ভাবলাম, এটা অন্য কিছু হতে পারেতারপর আবার হাঁটা শুরু করে দিলাম সাথীদের সঙ্গেদশ গজ না যাইতেই আবার পিছনে ফিরে দেখি, নাহ্‌, ওটা তো গাড়িই মনে হয়তখন সাথীদের ডেকে বললাম, দেখো তো এটা গাড়ি না অন্য কিছুতারা দেখে বললো, মনে তো হয় একটা ট্রেন আসতেছেকইতে কইতেই ট্রেনটা খোলাহাটি স্টেশনের কাছে আসি গেলোপাক সেনারা খোলাহাটি স্টেশনের ফুট লেনে রেল গাড়িটা দাঁড় করালোগাড়িটা দাঁড় করায়েই তারা আমাদের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে দিলোআল্লার ইচ্ছা যে, আমাদের কারো শরীরে গুলি লাগে নাইআমরা সঙ্গে সঙ্গে পজিশনে গেলামআমাদের আরো কিছু সঙ্গী ছিলো আশ পাশেগুলির শব্দ পাইয়া তারাও চলে আসলোতারা আইসা আমাদের সঙ্গে যোগ দিয়া গুলি করতে লাগলোআমাদের দল তখন ভারি হইয়া গেছেএক পর্যায়ে খান সেনারা ইঞ্জিনের সামনের বালু ভর্তি ওয়াগনটা ছাড়াই ইঞ্জিন আর একটা খালি ওয়াগন নিয়া পার্বতীপুরের দিকে পলাইয়া গেলোখানদের আমরা মারতে বা ধরতে পারি নাইআক্রান্ত বলতে- এভাবেই আক্রান্ত হইছিলাম

 

প্র: আপনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন ?

 

উ: আমি দেশকে ভালোবাসিদেশকে স্বাধীন করার জন্যই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম

 

প্র: কিভাবে অংশগ্রহণ করলেন ?

 

উ: পাকিস্তানিদের অত্যাচারে অতিষ্ট হয়ে ভারত চলে গেলামভারতে যাইয়া প্রথম কাটলা ক্যাম্পে ভর্তি হইলামকাটলা থেকে আবার পতিরামে গেলামপতিরাম থেকে আবার হায়ার ট্রেনিংয়ের জন্য পাঠালো শিলিগুড়িতেওখানে ট্রেনিং নেওয়ার পর চলে আসলাম তরঙ্গপুরওখান থেকে আর্মস অ্যামুনিশন নেওয়ার পর আসলাম পার্বতীপুর-বদরগঞ্জে

 

প্র: কোন্‌ কোন্‌ জায়গায় যুদ্ধ করলেন ?

 

উ: করতোয়া ব্রিজ, সাপার ব্রিজ এবং বদরগঞ্জে যুদ্ধ করেছি

 

প্র: আপনার এলাকায় কখন পাকিস্তানিরা আক্রমণ করলো ?

 

উ: মার্চ মাসে যখন যুদ্ধ শুরু হইলো, তার কিছুদিন পর থেকেই শুরু হইলো তাদের তৎপরতা

 

প্র: তারা আপনার এলাকায় কিভাবে আক্রমণ করলো ?

 

উ: তারা  রেল গাড়িতে আসি আক্রমণ করে আমাদের বাড়িঘর পোড়াইয়া দিছেবিহারী আর রাজাকার-রা খান সেনাদের আমাদের এলাকায় আসার পথের দিশা দিছেতাদের সহযোগিতায় খান সেনারা আমাদের এলাকায় আইসে আক্রমণ করছে

 

প্র: তারা কিভাবে আসতো ?

 

উ: অনেক সময় ট্রেনে আসছিলোঅনেক সময় পায়ে হেঁটেও আসছিলো

 

প্র: পাক বাহিনী আপনার এলাকায় এসে কি করলো ?

 

উ: এখানে এসে বাড়িঘর জ্বালিয়ে দিলো, নিরীহ মানুষজন হত্যা করলো এবং আমাদের যার যা ছিলো সব লুট-পাট কইরা নিয়া গেলোনারী নির্যাতনও করলোএ সব তো তারা করছিলো সব সময়

 

প্র: সেই সময় আপনার পরিবারের কেউ শহীদ হয়েছে কি ?

 

উ: না, আমার পরিবারে কেউ শহীদ হয় নাই

 

প্র: আপনার এলাকায় কখন থেকে মুক্তিবাহিনীর তৎপরতা শুরু হয় ?

 

উ: জুন-জুলাইয়ের দিক থেকে

 

প্র: তখন মুক্তিবাহিনী সম্পর্কে জনগণের মনোভাব কেমন ছিলো ?

 

উ: ভালো ছিলোতারা আমাদের খুব সাহায্য করছে

 

প্র: আপনার গ্রাম বা এলাকায় কারা রাজাকার ছিলো ?

 

উ: রাজাকার ছিলো- মোসলেম, ছায়েদ, বাকী আর নর হোসেন

 

প্র: শান্তি কমিটিতে কারা ছিলো ?

 

উ: শান্তি কমিটিতে ছিলো কুখ্যাত নঈম কাজী আর বদরগঞ্জে ছিলো বাঁচা মিয়া

 

প্র: তারা এখন কোথায় ?

 

উ: দেশ স্বাধীন হওয়ার পর নঈম কাজী দিনাজপুরে ভাইগে যায়ওখানে সে আত্মগোপন করে ছিলোতাক ধরা হইছিলো১৯৭৫ সালের পর সে রেহাই পাইছে

 

প্র: যুদ্ধের শেষে গ্রামে ফিরে আপনার গ্রামের অবস্হা কি দেখলেন-- স্কুল, বাড়িঘর, ব্রিজ, মসজিদ-মন্দির এগুলো ?

 

উ: আমাদের এই খোলাহাটির ভেতরে খান সেনা, বিহারী আর রাজাকাররা যে অন্যায় অত্যাচার করছে সেটা  বোধহয় অন্য জায়গায় হয়নিআমাদের এলাকার গ্রামগুলোর কিছু কিছু বাড়ি তারা ৩/৪ বার করে পুড়ায়ে দেয়কিছুই ছিলো না আমাদেরভিটেমাটি একেবারে নিশ্চিম করে দিছিলোরাত পোহালেই তারা আমাদের এলাকায় আসে অত্যাচার শুরু করছেমানুষজন সব অতিষ্ট ছিলো তাদের অত্যাচারে

 

প্র: যুদ্ধকালের কোনো ঘটনার কথা কি আপনার মনে পড়ে- যা আজো আপনার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে ?

 

উ: আমরা একদিন সাপার ব্রিজে রাজাকার ধরতে আসিআমরা মনে হয় ৭৫ জনের মতো ছিলামআমরা ৭টা ভাগে ভাগ হইলামএকেক গ্রুপে ১০ জন, ১১ জন করে ছিলামএভাবে গ্রুপ ভাগ করে একেক গ্রুপকে একেক দায়িত্ব দেওয়া হয়আমরা কয়েকজন সাপার ব্রিজের এ পাশে পজিশন নিলাম রাতের বেলাকিছুক্ষণ পর দেখি যে, দুজন লোক যাচ্ছে ফকিরা বাজারের রাস্তা দিয়েআমাদের সঙ্গে আফজাল প্রফেসর বলে একজন ছিলোতিনি আমাদের বললো, তোমরা লাইন পার হয়ে পজিশন নাওএমন সময় দেখি ঐ দুজন লোক আমাদের দিকেই আসতেছেপ্রফেসর সাহেব বললো যে, ওরা যেই হোক কাছাকাছি যখন আসবে তখন তাদেরকে আমরা হল্ট করাবোতারা যখন কাছাকাছি আইছে তখন প্রফেসর সাহেব বললো, ‘হল্টআমাদের একটা পাস ওয়ার্ড ছিলোহল্ট বলার সঙ্গে সঙ্গে তারা পাস ওয়ার্ডটি বলছিলোকিন্তু প্রফেসর সাহেব সেটা বুঝতে পারেন নাইবুঝতে না পারাতে তিনি আমাদের ফায়ার করতে বললেনআমরা ফায়ার শুরু করলে ঐ দুজনও আমাদের উপর ফায়ার শুরু করেশুরু হয়া যায় তুমুল ফায়ারআমরা দৌড়াদৌড়ি করে যে সেখানে পারি পজিশন নিলামফায়ার চললো ১৫/২০ মিনিট অনর্গলওরা দুজন আর আমরা ১০/১১ জনকিছুক্ষণ পর দেখি যে, আমার এক সহযোদ্ধা ভাই গুলি লাগি পড়ে গেছেগায়ে হাত দিয়া দেখি যে, সে মারা গেছেএকটা স্টেনের ব্রাশ সম্পূর্ণ তার মাথায় লাগেছিলোগোলাগুলি বন্ধ হলে আমরা তাকে ওখান থেকে নিয়া আসিআসলে ওই দুজনও মুক্তিযোদ্ধা ছিলোপ্রফেসর সাহেব পাস ওয়ার্ড বুঝতে না পারার কারণে আমরা নিজেরাই ওখানে যুদ্ধ করছি, সেমসাইড আর কি এবং এ জন্য একজনকে প্রাণ দিতে হলোএ রকম অনেক সেম সাইড সে সময় হয়েছিলো

 

প্র: আপনার অস্ত্র কি করলেন ?

 

উ: দেশ স্বাধীন হওয়ার পর আমার অস্ত্র আমি পার্বতীপুর থানায় জমা দিয়েছি

 

 

 

সাক্ষাৎকার গ্রহণকারীর নাম : আবদুল কাইয়ুম

সাক্ষাৎকারের তারিখ : নভেম্বর ২৫, ১৯৯৬

ক্যাসেট নম্বর : ৯০