নাম : নরেন্দ্রনাথ দাস

পিতার নাম : বসন্ত বিহারী দাস

গ্রাম : পিলজঙ্গ, ইউনিয়ন : পিলজঙ্গ

ডাকঘর : পিলজঙ্গ, থানা : ফকিরহাট

জেলা : বাগেরহাট, (১৯৭১ সালে খুলনা জেলার অন্তর্গত মহকুমা)

শিক্ষাগত যোগ্যতা : পঞ্চম শ্রেণী পর্যন্ত

১৯৭১ সালে বয়স : ৩৮-৪০

১৯৭১ সালে পেশা : গেরস্হালী কাজকর্ম

বর্তমান পেশা : বাড়ির খেত-খামারে কাজ

 

 

 

প্র: ১৯৭১ সালের মার্চ মাসে যখন চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেলো-তখনকার কথা কি আপনার মনে আছে ?

 

উ: হ্যাঁ, কিছু কিছু মনে আছেআমরা বাড়িতেই থাকতামরাজাকারে খুব হামলা কইরতোহামলা করলি একটু পলায়ে থাকতাম, পরে আবার বাড়ি আসতামরাজাকাররা খুব অত্যাচার করতি লাগলো

 

প্র: তারা কি ধরনের অত্যাচার করতো ?

 

উ: অত্যাচার করতো-মাইরতো ধইরতোবাড়ি থেকে জিনিসপত্র পালি নিয়ে যাতোএই সময় খুব লুটপাট আরম্ভ হলোআমাদের বাড়িতে যা ছিলো তা লুট করে নিয়ে গেলোতারপরে বাইরে যে জিনিসপত্র ছিলো তাও তারা সব নিয়ে গেলোঘর বাড়িতে আগুন দিছেএকটা ঘটনার কথা বলিসেদিন আমরা খাওয়া-দাওয়া করে শুয়ে আছিরাত বোধহয় ১২টা/১টা হবে, ঠিক পাচ্ছি আমাদের বাড়ির পিছনে খুব গুলি-টুলি হচ্ছেগুলি হলি আমরা ভয় পায়ে গেলামতখন চিন্তা করলাম যে ইডা রজব আলীর কাজরজব আলীর পার্টি আইসে তখন খুব অত্যাচার করতো আমাদেরমনে হয়েছে রজব আলীর পার্টি আইসে আমাদের ঘিরে ফেলিছেআমরা তখন দক্ষিণ দিক দৌড় দিলামদৌড়ে আমরা এক ধান খেতের ভিতর লুকালামপরে ফিরে আইসে দেখি আমাদের বড়.... ঘরে আগুন দিছেআর একদিন রাজাকারদের ভয়ে পলায়ে আমার এক ভগ্নিপতির বাড়ি গেছিসেখানে খাওয়া-দাওয়া করছিখাওয়া দাওয়া করতি লাগলি পর রাজাকাররা ঘুরতি ঘুরতি ঐ জাগায় গিয়ে হাজির হইছেতারপর তারা আমাকে ধরিছেধইরে কয় কোহানে মুক্তিবাহিনী আইসে পলাইছে ? খোঁজ কইরে বাইর কইরা দাওএই কয়া আমাগো ৩/৪ জনরে ধইরে নিয়ে একটা বাগানের ভিতর গেলোকেন জানি না, আমাগো পরে আবার ছাইড়ে দিলোআমাগো বাড়িঘর দুয়োর আবার রাজাকাররা জ্বালায়ে দিলো

 

প্র: এই অঞ্চলে কখন থেকে মুক্তিবাহিনী তপরতা শুরু করে ?

 

উ: আমাদের এই জাগায় তারা আইলো আশ্বিন মাসেআমাদের এ জায়গায় তো তারা পরে আইসে পৌছেছে

 

প্র: পাকিস্তান আর্মি এই অঞ্চলে কখন আসে ?

 

উ: তারা বৈশাখ মাসে আসছিলো বোধহয়

 

প্র: পাকিস্তানিরা কি কি ক্ষতি করেছিলো এই অঞ্চলে ?

 

উ: পাকিস্তানিরা পিলজঙ্গর স্কুলে আইসে ওখানে চার পাঁচটা লোকরে গুলি করে মারছেকেস্টোর দোকান পুড়ায়ে দিলোআরো লোকরে মাইরে ফেলিছে

 

প্র: এই এলাকায় রাজাকার কারা ছিলো ?

 

উ: রাজাকার কমান্ডার ছিলো নেফাজদ্দিওহাবদ্দি তো উপরের কমান্ডারএমনি দলের কামান্ডার ছিলো ওহাবদ্দি

 

 

 

সাক্ষাকার গ্রহণকারীর নাম : এ. কে. এম. ফজলে খোদা

সাক্ষাকার গ্রহণের তারিখ : এপ্রিল ২৩, ১৯৯৭

ক্যাসেট নম্বর : ১২