নাম : নিশিকান্ত জোয়ারদার

পিতা : বিষ্ণু জোয়ারদার

গ্রাম : গোপালখালি, ইউনিয়ন : গঙ্গারামপুর

ডাক : কাশিয়ানগর

থানা : বৈঠাঘাটা, জেলা : খুলনা

শিক্ষাগত যোগ্যতা : এস. এস. সি.

১৯৭১ সালে বয়স : ২৬

১৯৭১ সালে পেশা : কৃষিকাজ

বর্তমান পেশা : কৃষিকাজ

 

 

প্র: ১৯৭০ সালের নির্বাচন এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ সম্পর্কে আপনি কি জানেন ?

 

উ: সেই নির্বাচনে আমাদের এলাকায় আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়আমরা সব আওয়ামী লীগকে ভোট দিছিলামইলেকশনের পর আমাদের এখানে এমন একটা কথা শুরু হইলো যে, হিন্দুরা সব আওয়ামী লীগকে ভোট দিছেতা না হলি এতো আসন আওয়ামী লীগের পাওয়া সম্ভব নাআমাদের এখানকার কিছু কিছু মুসলমান আমাদের উপর তখন দোষ দিতি লাগলোকিছু কিছু লোক বলতি লাগলো, হিন্দুদের এ দেশ থাইকে তাড়ায় দিতি হবিসেই নির্বাচনে তো সারা দেশেই আওয়ামী লীগ জয়যুক্ত হইছিলোকিন্তু আওয়ামী লীগকে পাকিস-ানের তকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা দেয় নাইতখন আন্দোলন আরো জোরদার হয়ে ওঠে

 

প্র: পাকিস্তান সেনাবাহিনীর ১৯৭১ সালের ২৫ মার্চের আক্রমণ সম্পর্কে আপনি কিছু জানেন কি বা কিছু শুনেছিলেন কি ?

 

উ: ২/৩ দিন পর শুনিছিলাম যে, পাকিস্তানি বাহিনী ঢাকায় আক্রমণ করিছেতারা বাঙালিদের মাইরে ফেলাইতেছেতার ১৪/১৫ দিন পর পাকিস্তানি বাহিনী আমাদের এলাকায় গানবোট নিয়া আইসে পড়েতারা গানবোট নিয়া চালনায় আইসে গুলিগালা করিছে

 

প্র: কত তারিখের ঘটনা সেটা ?

 

উ: সঠিক তারিখ আমি বলতি পারবো নাচালনা বাজারে আমাদের এলাকার হরিপদ সাহার একটা দোকান ছিলোহরিপদ সাহা একটা নৌকায় তার দোকানের মালপত্র নিয়া বাড়িতে আসতেছিলোতখন সৈন্যরা তাকে ধরেআমরা এই খবর বাড়িতে বসি পালামএর কিছুদিন পর আমাদের এই এলাকায় লুটপাট শুরু হইলোএই লুটপাট শুরু হওয়ার আগে আমি একদিন চালনা গেছিলামআমি একা নাআরো কয়েকজন আমার সঙ্গে ছিলোএটা বৈশাখ মাসের শেষ দিকের ঘটনাসেদিন বুধবার ছিলোআমরা নৌকা করি চালনা বাজারের দিকে যাইচালনার কাছাকাছি পৌঁছায়ে দেখি যে, কয়েকটা নৌকা চালনা বাজারের দিকে যাতিছেতারপর দেখলাম যে, বহু মুসলমান বড় বড় নৌকা করি রামপাল থানার দিক থাইকে ধান, গরু বাছুর আনতেছেঐ দিকের সমস্ত ঘর-দরজায় আগুন ধরানোদাউ দাউ করি বাড়িঘরে আগুন জ্বলতিছেওটা দেখি আমরা ওখান থাইকে তাড়াতাড়ি বাড়ি ফিরি আসিলামতার পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা ১১টার দিকে আমাদের পাশের গ্রামে চেঁচামেচি শুরু হইলোকিছু পরেই ওই গ্রামে কতকগুলো বাড়িতে আগুন দেখলামতারপর ওই গ্রামের কাছাকাছি যাইয়া দেখলাম যে, মুসলমানরা আমাদের হিন্দুদের গরু-বাছুর এবং ধান-টান জোর কইরে ছিনায় নিয়া যাতিছেতার পরদিন আমাদের এখানেও লুটপাট শুরু হয়া গেলো

 

   পাশের গ্রামের লুটপাটের ঘটনা দেইখা বৃহস্পতিবার দিনগত রাতেই আমি ৪/৫ জনকে সঙ্গে নিয়া প্রাক্তন সংসদ সদস্য হারুন-অর রশিদের আব্বার কাছে গেছিলামতাদের বাড়ি দেওতলা গ্রামেতার বাবা তখন বেশ প্রভাবশালী লোক ছিলেনতার কাছে আমরা পরামর্শ নিতি গেছিলাম যে, এই অবস্হায় আমরা এখন কি করবোতিনি আমাদেরকে বললেন যে, এই গ্রামের যারা গরীব লোকজন আছে তাদেরকে কিছু ধান-টান দিলি তোমরা সকলে মিলি শান্তিতে থাকতি পারবাতাকে আমরা কইলাম যে, আমাদের একটু সময় দেনতার ওখান থাইকে ফিরি আইসে অনেক রাতে আমরা পরিবারের সবাই মিলি সিদ্ধান্ত নিলাম যে, শুধু খাওয়ার ধানটুকু বাদে অতিরিক্ত সব ধান আমরা গরীব মুসলমানদের দিয়া দিবোওই খবরটা তখনই তার কাছে আমরা নিয়া গেলামযাইয়া তাকে বললাম যে, আমরা আমাদের অতিরিক্ত সব ধান আপনাদের দিয়া দিবোঐ ধান আপনারা গরীব মুসলমানদের বিতরণ করি দিবেনকিন্তু আমাদেরকে আপনারা একটু নিরাপদে রাখার চেষ্টা করেনতখন উনি  গ্রামের সব গরীব মুসলমানদের আমাদের সামনে ডাইকে আনালেনতারা আইলে উনি বললেন যে, তোমরা যদি এইসব লোকজনকে আশ্বাস না দাও, এদের তো তাহলি থাকা সম্ভব নাএরা এখানে নিরাপদে থাকতি পারে নাএরা এদের উদ্বৃত্ত ধান যা আছে সব তোমাদেরকে দিয়া দিবেতোমরা পরে যায়ে সেগুলো নিয়া আইসো আর ওদেরকে নিরাপদে রাখার চেষ্টা করোএই কথা বলার পর উনি আমাদের বললেন যে, এখন আর তোমাদের চিন্তা নাইতোমাদের কেউ কিছু বলবে নাতোমরা বাড়ি যাওহারুন-অর রশিদ সাহেবের আব্বার কথা শুনি আমরা খুব আশ্বস্ত হইয়া গভীর রাতে বাড়ি চলি আসলামবাড়ি আইসে আমরা সব ঘুমাই পড়লামকিন্তু রাত শেষ না হতিই খুব সকালে আমাদের বাড়িতে বহু লোক আইসে হাজিরতাদের হৈ চৈ আর কথাবার্তায় আমাদের ঘুম ভাইঙে গেলোঘর থাইকে বাহির হইয়া দেখি বাড়িতে অনেক লোকজন

 

প্র: এই লোকগুলো কোথাকার ?

 

উ: এরা সব হারুন-অর রশিদ সাহেবদের বাড়ির আর দেওতলা গ্রামেরতারা অনেক লোক

 

প্র: আপনারা আপনাদের উদ্বৃত্ত সব সব ধান তাদের দিয়ে দেবেন বলেছিলেনসেই কথাতেও কোনো কাজ হয়নি ?

 

উ: নাবোধহয় তাদের অন্য কোনো মতলব ছিলোতা না হলি তারা তো আর আসতো নাআমার তখন কুড়ি-বাইশটা গরু ছিলোগরুগুলার দড়ি কাইটে কিছু লোক গরু নিয়া চলি গেলোআর কিছু লোক আমাদের গোলার ধান এবং আর আর জিনিসপত্র নিয়া শুরু করলোআমার ঘরের ভিতরের জিনিসপত্রে অবশ্য তখনো তারা হাত দেয় নাইআমরা ভয়ে কাউকে কিছু বলতি সাহস করলাম নাতাদেরকে মারমুখী আর বেপরোয়া বলেই মনে হলো

 

প্র: তারা শুধু আপনার বাড়ির গরু এবং ধান নিলো, না অন্য সবার নিলো ?

 

উ: সব হিন্দু বাড়িতেই তারা গেলোসবার গরু বাছুর, ধান লুট করলোআমাদের গ্রামের সমস্ত বাড়ি এবং পাশের গ্রামের সমস- বাড়িতে  লুটপাট শুরু হয়া গেলোপ্রথম দিন তারা ওগুলাই বেশি নিছেআমরা চলি যাওয়ার পর অন্য জিনিসগুলা নিছে

 

প্র: এরপর আপনারা কি করলেন ?

 

উ: আমরা সে দিনই বাড়ি ছাইড়ে রওনা দিলামদেখলাম যে, এখন আমরা যদি কিছু করতি যাই তাহলি হয়তো জীবনের ক্ষতি হতি পারেসে জন্য আমরা যে যার মতো নিজেদের সামান্য জিনিস পত্র নিয়া চলি গেলামবিপদআপদের কথা চিন্তা করি আমরা কিছু জিনিসপত্র আগে থাইকেই গোছগাছ কইরে রাখিছিলামকিছু কাপড় চোপড়, কাসার কিছু থালা বাসন, সামান্য কিছু সোনার গয়না এবং টাকাসেদিন অবশ্য তারা ওগুলো নেয়নিআমাদের নৌকা ছিলোসেই নৌকায় কিছু মালপত্র নিয়া আমরা ঐদিনই গ্রাম ছাইড়ে চলি গেলাম

 

প্র: যারা লুটপাট করলো তারা আপনাদের মারধোর করেছিলো কি ?

 

উ: না, ঐ দিন তারা আমাদের কাউকে মারেনিকারণ আমরা কেউ তাদের লুটপাটে তো বাধা দেই নাই

 

প্র: আপনারা কোথায় গেলেন এবং কিভাবে গেলেন ?

 

উ: আমরা হাঁইটে এবং নৌকায় পার্শ্ববর্তী বয়ারডাঙ্গা পর্যন- যাইনৌকায় জিনিসপত্র এবং মেয়েরা ছিলোবয়ারডাঙ্গা আমাদের গ্রাম থাইকে বেশি দূরে না৪ মাইল দূরে হবিসেখানে একদিন থাকার পর আমরা মাইলামারা গিয়া থাকলাম আরেক দিনমাইলামারা বয়ারডাঙ্গার পাশের গ্রামসেখান থাইকা আমরা চলি যাই ডুমুরিয়াডুমুরিয়ায় আমরা রাতে থাকিডুমুরিয়া বাজার থাইকে পরদিন খুব সকালে আমরা আবার রওনা হইলাম৯-১০ টার মধ্যি আমরা চুকনগর বাজারে পৌঁছি গেলামসেদিন বোধহয় শুক্রবার ছিলোওখান থাইকে আমাদের হাঁইটে যাইতে হবি ইন্ডিয়ায়আমরা ইন্ডিয়ায় যাতিছিলামওখান থাইকে রওনা হওয়ার আগে ভাবলাম যে, আমরা রান্নাবান্না করি কিছু খায়ে যাইরান্না বান্না হইলো আমরা খাওয়া-দাওয়াও শেষ করিলামএর অল্প কিছু পরেই গুলিগালা শুরু হইয়া গেলোসকাল ১১টার কিছু পরে আমি একটা শব্দ শুনলামশব্দ শুনি আমি একটু এগোয় গেলাম যে, ব্যাপারটা কি, শব্দ শুনা যাতিছে ! ঘটনাটা কি ? ওখানে মানুষ তো তখন অনেকসব ইন্ডিয়া যাবে

 

প্র: আপনারা কোথায় ছিলেন ?

 

উ: চুকনগর কালিমন্দিরের সামনে যে চালনিটা আছে, ওর পাশেই আমরা ছিলামআমাদের জিনিসপত্র কিছু নৌকা থাইকে আইনে ওখানে রাখিছিলামকিছু মালপত্র নৌকায় ছিলোআমাদের নৌকাটা আমি পরে পাইনিযাহোক, শব্দ শুনি আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম যে, ব্যাপারটা কি ? উনারা বললো যে, ওটা কিছু নাআপনাদের কোনো ভয় নাইমিলিটারিরা মাঝে মাঝে ঐদিকে আইসে গুলিগালা করি আবার ওদিক থাইকেই চলি যায়তারা এদিকে আসে নাতার ঐ কথার পরও আমি একটু এগোয় গেলাম ওই দিকেযাইয়াই দেখি যে, মিলিটারিরা গুলি করতি করতি আমাদের এই দিকেই আসতিছেগুলি লাইগে মানুষজন সমানে পইড়ে যাতিছেব্যাপারটা বুঝি উঠতিই আমার কিছু সময় লাগছেমিলিটারিরা ওখান থাকি তখনো অনেক দূরেএরপর আমি দৌড় দিলাম কালি মন্দিরের দিকেওখানে আমার ফ্যামিলি ছিলোভাবলাম ওদের নিয়া আমি পালাবোকিন্তু আমি শেষ পর্যন- পালাতে পারি নাইআমি মিলিটারিদের ঘেরাওয়ের মধ্যে পড়ি গেলাম

 

প্র: মিলিটারি কতজন ছিলো ?

উ: আমাদের ওখানে ৫/৭ জন ছিলোসব মিলি তারা কতজন ছিলো সেটা আমি জানি নামিলিটারিরা আমাদেরকে যখন আটকায় ফেললো তখন এক ভদ্রলোক আমাদের বলতিছিলো, আপনারা হাত উঁচু কইরে থাকেনআপনাদের কোনো ভয় নাইওরা আপনাদের কিছু বলবি না

 

প্র: যে আপনাদের হাত তুলে দাঁড়াতে বললো সে কি বাঙালি ?

 

উ: বোধহয় বাঙালিসে তো বাংলায় কথা বলছেস্হানীয় কিনা জানি নাদেখলাম যে সে টুপি মাথায় এবং পাঞ্জাবি-পাজামা পরাভদ্রলোক বললেন যে, আপনারা হাত উঁচু করি আল্লাহু আকবর বলেনপ্রাণের ভয়ে আমাদের অনেকেই তখন আল্লাহু আকবর বলিছিলোআমরা হিন্দুরা সবাই আল্লাহু আকবর বললামতারপর ঐ ভদ্রলোক আইসে আমাদের বললো আপনাদের লাইন দিতি হবিওরা (মিলিটারি) আপনাদের লাইন দিতি বলছেতখন লাইন দেয়া শুরু হইলো

 

প্র: আপনিও কি লাইন দিলেন ?

 

উ: হ্যাঁ, আমিও লাইনে ছিলামঅনেকগুলা লাইন ছিলোআমিও এক লাইনে ছিলাম

 

প্র: আপনারা কতজন লোক লাইন দিলেন ?

 

উ: অনেক লোকধরেন একেক লাইনে ৬০/৭০ জন করি হবিশুধু আমাদের ওখানেই নাবাজারের যে দিকে চোখ যায় দেখলাম বিভিন্ন জায়গায় লাইনকাতারে কাতারে লোকসবাই লাইন দেওয়া

 

প্র: আপনি যেখানে ছিলেন সেখানে কটা লাইন ছিলো ?

 

উ: ৫টা লাইনএই ৫টা লাইনের এক লাইনের প্রথমে আমার এক ভাইপো ছিলোতার নাম মনোজআরেক লাইনের প্রথমে ছিলো তার বাবাশেষের দিকের যে লাইন ছিলো সে লাইনের মাঝামাঝি ছিলাম আমিতারপরে যখন মনোজের লাইনে গুলি হয় তখন আমি বোধহয় বেহুশ হইয়া পড়ি যাইতারপর কিছুক্ষণের কথা আমি বলতি পারি নাজ্ঞান ফেরার পর দেখি আমার চারদিকে লাশ আর রক্তআমার স্ত্রী আমার হাত ধরি টানতিছেআমার হতভম্ব ভাব তখনও কাটে নাই