দ্বিতীয়
সংস্করনের ভূমিকা
এই গ্রন্হের প্রথম
প্রকাশ ও
বর্তমান
সংস্করণের
মাঝে বিশ্বে যুগান্তকারী
পরিবর্তন
ঘটেছে তা আন্তর্জাতিক
ব্যবস্হার
ক্ষেত্রে। দ্বিতীয়
মহাযুদ্ধের
পর প্রায় সাড়ে
চার দশক ধরে
যে
বৈরিতামূলক
ব্যবস্হা,
ঠাণ্ডাযুদ্ধের
যে উন্মত্ততা
বহাল ছিল পৃথিবী
জুড়ে, ইতিমধ্যে
তার
বহুলাংশের
বিলোপ ঘটেছে
অবিশ্বাস্য
দ্রুতগতিতে। এই বিশাল
পরিবর্তন
রাজনৈতিক
দৃষ্টিভঙ্গি
ও যুক্তির
ক্ষেত্রকে
এমনভাবে
প্রভাবিত
করেছে, যা দু’বছর
আগেও
অকল্পনীয় ছিল। এই
সংস্করণ
প্রকাশকালে
পরিস্হিতি ও
দৃষ্টিভঙ্গির
এ সমুদয়
পরিবর্তনের
মধ্যে যতখানি
প্রাসঙ্গিক
তা আমি
বিবেচনায়
রেখেছি। আমার মনে
হয়েছে, এই
সংস্করণে
প্রথম
প্রকাশের
বর্ণনা ও
যুক্তিবিন্যাস
অনেকখানিই
অপরিবর্তিত
রাখা যায়। অপরিবর্তিত
রাখার বড়
কারণটি অবশ্য
পদ্ধতিগত - মুক্তিযুদ্ধকে
তার নিজস্ব
সময়ের
যুক্তিতে উপস্হাপন
করার প্রয়োজন
বোধহয় সব
সময়েই থাকবে,
অন্যদিকে
যেমন বিভিন্ন
সময় ও পরবর্তী
অভিজ্ঞতার
দৃষ্টিকোণ
থেকে
মুক্তিযুদ্ধ
উপস্হাপিত বা
বিশ্লেষিত
হতে পারে
বিভিন্নভাবেই।
কাজেই
সংশোধন বা
পরিবর্তন এই
সংস্করণে বড়
কিছু নেই। সংযোজন
যতটুকু করা
হয়েছে তা
পূর্বে
উল্লেখিত
ঘটনা বা
যুক্তিকে
অপেক্ষাকৃত
স্পষ্ট করার
উদ্দেশ্যেই। এ যাবত
অপ্রকাশিত
কিছু দলিল
পরিবেশন করা
হল এই সূত্রে। আর কিঞ্চিৎ
পরিমার্জনা
করা হয়েছে
কিছু ভাষার।
লেখক
জানুয়ারী
১৯৯২