মূলধারা: '৭১
ওয়েব
সংস্করণ
www.profile-bengal.com ওয়েব সাইট-এ মঈদুল
হাসান রচিত
মূলধারা: '৭১
পাঠকদের কাছে
তুলে ধরার
সিদ্ধান্ত
নিতে দি
ইউনিভার্সিটি
প্রেস
লিমিটেড
(ইউপিএল)-কে
কিছুটা
দ্বিধায় পড়তে
হয়েছিল।
কেননা ১৯৮৬
সালে প্রথম
প্রকাশের পর
থেকেই বইটি
প্রবাসী
বাংলাদেশ
সরকার কর্তৃক
পরিচালিত
বাংলাদেশের
মুক্তিযুদ্ধের
একটি
নির্ভরযোগ্য
বিবরণ হিসেবে
স্বীকৃতি
পেয়ে এসেছে। ১৯৯২ সালে
বইটির ২য়
সংস্করণ
প্রকাশিত হয়। যে বইটি
এখন ওয়েব সাইট-এ
পরিবেশিত
হয়েছে সেটি ঐ
সংস্করণের ৫ম
মুদ্রণ (২০০৮)। একটি
বাণিজ্য-সফল
বইয়ের
সম্পূর্ণ অংশ
কোন মূল্য
ছাড়াই ওয়েব সাইট-এ
উন্মুক্ত করে
প্রত্যক্ষভাবেই
প্রকাশক
কিছুটা আর্থিক
ক্ষতি
স্বীকার করে
নিয়েছে।
অন্যদিকে
ওয়েব সাইট-এ
মূলধারা: '৭১ উন্মুক্ত করার পক্ষের
কারণ প্রধানত দুটি। প্রথমটি হলো
সারা বিশ্বের
বাংলা
ভাষাভাষি বৃহত্তর পাঠকের
কাছে
সম্পূর্ন বইটি সহজলভ্য
করা। দ্বিতীয়টি
হলো, এর ফলে নতুন করে
বইটির উপর যে
সব আলোচনা শুরু
হবে তা এই
বইয়ের ইংরেজি
সংস্করণ অথবা
অন্য আরো বই
রচনার কাজে
সহায়ক হতে
পারে।
এই বইতে
স্বাধীনতা
আন্দোলনের
সূত্রপাত ও তার
আগে-পিছের তাৎপর্যময়
ঘটনার
বিশ্লেষন ও
বর্ণনা আছে -
যা লেখা
হয়েছিল ঐ
সময়কার জাতীয়,
আঞ্চলিক
ও আন্তর্জাতিক
ঘটনার
প্রেক্ষিত
গভীরভাবে
গবেষণা ও
অনুসন্ধান করে। বাংলাদেশের
অভ্যুদয়ের
পেছনে
রাজনৈতিক,
সামরিক ও
কূটনৈতিক ঘটনাবলীর বস্তুনিষ্ঠ
বর্ণনা এই
বইটিকে করে
তুলেছে একটি
অনন্য দলিল। এটা এই
লেখকের পক্ষে
করা সম্ভব হয়েছে
এ কারণে যে,
তিনি
প্রবাসী
বাংলাদেশ
সরকারের
প্রধানমন্ত্রী
তাজউদ্দিন
আহমদের একজন
ঘনিষ্ঠ
সহযোগী হিসেবে
বেশ কিছু
কূটনৈতিক তৎপরতার
সঙ্গে
প্রত্যক্ষভাবে জড়িত
ছিলেন। এবং
প্রত্যক্ষভাবে
না-হলেও তিনি
অনেক ঘটনার প্রেক্ষাপট
সম্পর্কে
জ্ঞাত ছিলেন।
মূলধারা: '৭১ প্রকাশের
পর বিভিন্ন
সূত্র থেকে,
বিশেষ
করে মার্কিন
সরকার ও ইউএস
লাইব্রেরি অব
কংগ্রেস, সম্প্রতিকালে বেশ
কিছু দলিলপত্র
জনসাধারণের জন্য
উন্মুক্ত
করেছে। কাজেই এই বই
এবং সম্প্রতিকালের
দলিলপত্র অবলম্বন করে
বাংলাদেশের
স্বাধীনতা
যুদ্ধের
বিষয়ে নতুন
তথ্য, প্রসঙ্গ ও
বিবেচনা উঠে
আসার প্রচুর
সম্ভাবনা
রয়েছে। এ
সম্ভাবনাও
ক্ষীণ নয় যে,
এই
ওয়েব
সংস্করণের
ফলে বইটির
আসন্ন ইংরেজি
ভাষ্য পাঠকের
মধ্যে
যথেষ্ট
আগ্রহ সৃষ্টি
করবে।
মহিউদ্দিন
আহমেদ
প্রকাশক,
ইউপিএল